২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান; দ্বিতীয় জয়ে চোখ অস্ট্রেলিয়ার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

ব্যাঙ্গালুুরু, ১৯ অক্টোবর ২০২৩ (বাসস) : জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে আগের ম্যাচে হেরে যায় পাকিস্তান। এদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে পাকিস্তানের বিপক্ষে আবারও জ¦লে উঠতে মরিয়া অসিরা। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ^কাপ শুরু করেছিলো পাকিস্তান। পরের ম্যাচে বিশ^কাপে রেকর্ড জয়ের নজির গড়ে পাকিস্তান। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল বাকী রেখে স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নেয় পাকরা। বিশ^কাপে রান তাড়ায় নয়া রেকর্ড গড়ে পাকিস্তান। এতদিন বিশ^কাপে রান তাড়ায় জয়ের রেকর্ড ছিলো আয়ারল্যান্ডের। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলো আয়ারল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ে মোহাম্মদ রিজওয়ান অনবদ্য ১৩১ রান ও আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন।
প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ সাফল্য নিয়ে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকরা। এরপর ব্যাটিং ধ্বসে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের। অসিদের বিপক্ষে জিততে হলে ব্যাটার-বোলারদের একত্রে জ¦লে উঠতে হবে বলে মনে করেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা। আমরা যদি, ব্যাটিং-বোলিংয়ে শতভাগ উজার করে দিতে পারি তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় অসিরা।
প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলে শ্রীলংকা। এরপর ব্যাটিং ধসে ৮৪ রানে ১০ উইকেট হারায় লংকানরা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে ৮৮ বল বাকী থাককে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
শ্রীলংকার বিপক্ষে জয়ে উচ্ছসিত অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ^াসী হয়েই মাঠে নামবে অসিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলংকার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ^াস নিয়েই মাঠে নামবো এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির আবহাওয়া। জ¦র থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি আফ্রিদি। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
আফ্রিদিকে চিন্তা দূর হলেও, জ¦র ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আব্দুল্লাহ। তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অসিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। এমনকি বিশ^কাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০বারের দেখায় ৬টিতে জিতেছে অসিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ^কাপে জিতেছে অস্ট্রেলিয়াই।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
সাতকানিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো
নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

You cannot copy content of this page