৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতকানিয়ায় নেজাম ছালেক হত্যাসহ ১৩ মামলার আসামি মাহমুদুল গ্রেফতার জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা দ্রুত ও কার্যকরভাবে কার্যকরে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার অক্টোবর (২০২৬) মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন, সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর এসআই(নি:) /মোঃ জহিরুল ইসলাম।

দায়িত্ব পালনে অনন্য পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার পরিচয় দেওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশ লাইনস কনফারেন্স হলে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জহিরুল ইসলাম সাতকানিয়া থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছেন। বিশেষ করে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করার ক্ষেত্রে তিনি বিচক্ষণতা ও তৎপরতার পরিচয় দেন। পলাতক আসামিদের গ্রেফতারে তার এই ধারাবাহিক সাফল্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন,এসআই জহির আমিন তার পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান। আদালতের পরোয়ানা তামিল ও অপরাধ দমনে তার এই স্বীকৃতি পুরো সাতকানিয়া থানা পুলিশের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। মাঠপর্যায়ে এমন সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন অন্যদেরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মূল্যায়ন এসআই জহির আমিনের মতো নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তাদের কর্মক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হতে এবং জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে বিশেষ অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সাতকানিয়ায় নেজাম ছালেক হত্যাসহ ১৩ মামলার আসামি মাহমুদুল গ্রেফতার
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক
সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত
দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫

You cannot copy content of this page