১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।।সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তার পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে দলটি।

রবিবার (১১ অক্টোবর) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি এনসিপি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে এই সংকটাপন্ন মুহূর্তে সৌদি আরবের সরকার ও দেশটির সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে দলটির নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা দ্রুত করতে হবে। পাশাপাশি হামলায় নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত স্বজনদের কাছে পাঠানোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বিমানবন্দরে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

বেসামরিক স্থাপনা এবং নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো যুদ্ধে বা হামলায় বেসামরিক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সফরে থাকা যাত্রী ও বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের ঘটনায় নিরপরাধ মানুষের জীবনহানি বিশ্ব সম্প্রদায়ের জন্য বড় উদ্বেগের বিষয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও অস্থিরতা নিরসনে এনসিপি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে বিশ্বনেতাদের জরুরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক মানুষের সুরক্ষাকে সবকিছুর ওপরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page