২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল

  

আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।

এর আগে টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়। মূলত শেয়ারবাজারের বড় ধরনের দরপতনের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব পণ্যবাজারেও, যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে তেলের দামে।

তবে এই দরপতনের ধারা খুব একটা দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে তেল সরবরাহব্যবস্থা হুমকির মুখে পড়ায় বিশ্ববাজারে তেলের দামের পতন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে, রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে। এছাড়া সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনার জেরে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page