১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা নগরকান্দায় দুই নারীসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা, জব্দ Yamaha R15M মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে মাঠ মহড়া অনুষ্ঠিত পটিয়ায় সিএনজি অটোরিক্সার, মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে আগুন। মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে বনভূমি ও খাস জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ রোহিঙ্গা পল্লীস্থানীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ,নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমানাবর্তী দোহাজারী শঙ্খ নদীর ব্রিজ সংলগ্ন এলাকা এবং পার্শ্ববর্তী বনভূমির জায়গা দখল করে অবৈধভাবে রোহিঙ্গা বসতি বা ‘রোহিঙ্গা পল্লী’ গড়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে এই অঞ্চলে গড়ে ওঠা অবৈধ বসতির কারণে স্থানীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার মারাত্মক অবনতি ঘটছে।

অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের বিভিন্ন রেজিস্টার্ড ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা সাতকানিয়া ও চন্দনাইশের পাহাড়, খাসজমি এবং বন বিভাগের সরকারি জায়গা জবরদখল করে ঘরবাড়ি ও ছোটখাটো পল্লী তৈরি করেছে। এই এলাকায় রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের কর্মসংস্থান সংকুচিত হওয়ার পাশাপাশি চুরি, ডাকাতি ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এছাড়া, অসাধু উপায়ে জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের নাগরিকত্ব নেওয়ার চেষ্টারও গুঞ্জন রয়েছে।

সাম্প্রতিক সময়ে এর একাধিক প্রমাণও মিলেছে। চলতি বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারিতে দোহাজারী এলাকা থেকে ৩৪৮ জন রোহিঙ্গাকে আটক করে প্রশাসন, যারা কক্সবাজারের নির্ধারিত ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে চলে এসেছিল। এছাড়া সাতকানিয়ার বিভিন্ন ইটভাটা থেকেও রোহিঙ্গাদের আটকের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, অবাধ বিচরণের সুযোগ নিয়ে এসব রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। দ্রুত তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অবৈধ এই পল্লীতে বসবাসকারী মো. আবদুর রহিম নামের এক রোহিঙ্গা জানান, তিনি দীর্ঘ ১২ বছর ধরে এখানে বসবাস করছেন এবং বিভিন্ন কাজকর্ম করে পরিবার চালান। তবে তিনি স্বীকার করেন, স্থানীয় কিছু লোক ও রোহিঙ্গার যোগসাজশে এলাকায় মাদকের ব্যবসা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রশাসন অবিলম্বে এটি দমন না করলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে।

স্থানীয় কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা আবদুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রাত নামলেই জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের ছড়াছড়ি শুরু হয়। তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। দ্রুত তাদের নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমদ জানান,আমাদের ইউনিয়ন সীমানায় এবং আশপাশের সরকারি বনভূমিতে রোহিঙ্গাদের অবৈধ বসতির কারণে স্থানীয় আইনশৃঙ্খলার যে অবনতি ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। পরিষদ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—কোনো রোহিঙ্গাকে ভুয়া জন্মনিবন্ধন সুবিধা দেওয়া বা এলাকায় অবৈধভাবে থাকতে দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি স্থানীয় কোনো অসাধু ব্যক্তি বা চক্র এদের আশ্রয়-প্রশ্রয় কিংবা ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার মতো বেআইনি কাজে জড়িত থাকে, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন,রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। সাতকানিয়া-চন্দনাইশ সীমান্ত এলাকায় অবৈধ রোহিঙ্গা বসতির সুনির্দিষ্ট তথ্য আমাদের নজরে এসেছে। কোনো রোহিঙ্গা বা বহিরাগত ব্যক্তি যাতে জন্মনিবন্ধন বা ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে না পারে, সে বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সর্বাত্মক সতর্ক রয়েছেন।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ বলেন,আপনারা জানেন গতকালকে প্রায় ৪০০ রোহিঙ্গাকে আটক করা হয়ছে,এবং রোহিঙ্গাদের বাসা ভাড়া এবং স্থান দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক মাস আগেও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলো, তারা আবারও ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন উপায়ে সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় চলে আসছে।

তিনি আরও বলেন,রোহ রোহিঙ্গারা যেহেতু ক্যাম্প থেকেই বের হয়ে আসছে, সে ক্ষেত্রে কারও সহযোগিতা বা আশ্রয় ছাড়া তাদের পক্ষে বাইরে এসে বসবাস করা কীভাবে সম্ভব-বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।সাতকানিয়াকে রোহিঙ্গামুক্ত রাখতে প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণ নিজ নিজ এলাকায় রোহিঙ্গাদের অবৈধভাবে আশ্রয়-প্রশ্রয় না দিলে এই অবাধ বিস্তার রোধ করা সম্ভব হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় দুই নারীসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা, জব্দ Yamaha R15M
মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে মাঠ মহড়া অনুষ্ঠিত
পটিয়ায় সিএনজি অটোরিক্সার, মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে আগুন।
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page