২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ড্রয়ের ম্যাচে ইউনাইটেডের নাটক, লিলের কাছে হারল বায়ার্ন ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত   পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব। দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা
আন্তর্জাতিক:
ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন
     
             

ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি

  

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার অনুষ্ঠিত হয়েছে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর কৌশলগত অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়।

সংলাপ চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতে সহযোগিতার লক্ষ্যে একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ সম্পদ প্রক্রিয়াকরণের জন্য ‘গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ’ (ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং) বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করা হয়েছে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা জোরদার করা, লাতিন আমেরিকার দেশগুলোতে যৌথ কাজের নতুন ক্ষেত্র তৈরি, প্রতিরক্ষা অংশীদারিত্ব সুসংহত করা এবং সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা নিরসন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংকট সমাধানে চলমান কূটনৈতিক তৎপরতা ও দুই দেশের মধ্যে সমন্বিত পদক্ষেপের বিষয়েও বিশদ পর্যালোচনা করা হয়েছে।

এই উচ্চপর্যায়ের সংলাপে কাতারের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রীর কৌশলগত উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা পরিচালক ড. খালিদ বিন ফাহাদ আল খাতের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পররাষ্ট্রবিষয়ক সহকারী পরিচালক আবদুল্লাহ বিন ঈদ আল সুলাইতি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান অ্যাফেয়ার্স পরিচালক সারা আবদুল্লাহ আল সাদি, যুক্তরাষ্ট্রে কাতারের উপ-রাষ্ট্রদূত ড. হামাদ বিন মোহাম্মদ আল মুফতাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি এতে অংশ নেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page