২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত   পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব। দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ২,৮৫৭ টাকা বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয়
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে ঘুমন্ত অবস্থায় বালুবোঝাই একটি স্টিলবডি নৌকা ডুবে ৬ জন শ্রমিকের মধ্য ৪ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন পানির নীচে তলিয়ে গিয়ে শ্রমিক নিখোঁজ রয়েছে ।বুধবার আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন এখনো নিখোঁজ রয়েছে।নিখোঁজ শ্রমিকেরা হলেন-জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌ-পরিবহনের বালুবাহী নৌকাটি ৭৫০ ফুট বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলো। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি সুরমা নদীর গভীরে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।এ ঘটনায় মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।এ ব্যাপারে ‎জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত  
পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব।
দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা
সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা
পটিয়ার জান্নাতের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কেড়ে নিল মোটর বাইক।

You cannot copy content of this page