মোঃ আতিকুল রহমান সাজু দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশগত স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও দেওয়ানগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মো. আতিকুর রহমান সাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, মসজিদের ইমাম ও এনজিও প্রতিনিধিরা।কর্মশালায় সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, মানববর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।





মন্তব্য