মোঃ রিফাত আলি দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইসমাইল হোসেন লংকারচর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।তিনি ওই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। ইসমাইল হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।





মন্তব্য