২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত

  

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ সংক্রান্ত প্রস্তাবের বিভিন্ন শর্তাবলি পর্যালোচনা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে চুক্তি সম্পাদনের পরবর্তী অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রস্তাবের সঙ্গে সরকারি ক্রয় প্রক্রিয়ায় যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণের দুটি প্রত্যয়নপত্র যুক্ত করা হয়েছে। এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এসব পত্রে নিশ্চিত করা হয়েছে যে, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ ও চুক্তির প্রক্রিয়া সরকারি ক্রয় নীতিমালা মেনেই সম্পন্ন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তৃতীয় টার্মিনালের কার্যক্রম সীমিত পরিসরে শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আগে সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় কর্তৃপক্ষ।

তবে এই চুক্তির বেশ কয়েকটি শর্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অন্যতম বিতর্কিত শর্ত হলো, তৃতীয় টার্মিনাল চালুর পর প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা। এছাড়া আগামী ১৫ বছর ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না—এমন শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে।

সংসদীয় কমিটির সদস্যরা প্রশ্ন তুলেছেন যে, বিপুল ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের অবকাঠামো ও সক্ষমতাকে কীভাবে পরবর্তীতে ব্যবহার করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে টার্মিনাল পরিচালনার নজির থাকলেও বাংলাদেশে রাষ্ট্রীয় বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের রাজস্ব ২৭ শতাংশ পাওয়ার কথা থাকলেও, আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও আপত্তির মুখে পড়েছে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা এবং এর মাশুল নিয়েও আলোচনা চলছে। সংস্থাটি গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের পরিধিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হলেই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page