২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন

  

একটি নির্দিষ্ট বয়সের পর শরীরের উচ্চতা আর বৃদ্ধি পায় না, এটি স্বাভাবিক। কিন্তু ৪০ বছর বয়স পার হওয়ার পর অনেকের উচ্চতা কমে যাওয়ার ঝুঁকি দেখা দেয়। হাড়ের ঘনত্ব ও গঠনগত পরিবর্তনের ফলে এমনটি হতে পারে। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হাড় বা জয়েন্টে যে পরিবর্তনগুলো আসে, তা চট করে বোঝা যায় না। একজন মানুষ যখন ইঞ্চিখানেক উচ্চতা হারিয়ে ফেলেন বা নিজেকে কিছুটা কুঁজো অনুভব করেন, তখনই বিষয়টি নজরে আসে। তবে এ ধরনের কিছু পরিবর্তনের কারণেই একজন ব্যক্তির উচ্চতা খানিকটা কমতে পারে। হাড় বা জয়েন্টের অভ্যন্তরীণ পরিবর্তন যেমন বাইরে থেকে বোঝা যায় না, তেমনি কারও উচ্চতা কয়েক মিলিমিটার কমলেও তা চট করে চোখে পড়ে না। একটা হাড়ের সঙ্গে যেখানে আরেকটা হাড়ের সংযোগ, প্রাকৃতিকভাবেই সেখানে ‘কুশন’-এর মতো কিছু অংশ থাকে, যাতে হাড়ের সঙ্গে হাড়ের ঘষা না লাগে। বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ের মাত্রা বাড়ে।

মেরুদণ্ডের হাড়ের ক্ষয় বা পাতলা হয়ে যাওয়া উচ্চতা কমার অন্যতম প্রধান কারণ। মেরুদণ্ডের হাড়গুলো যখন চ্যাপ্টা বা পাতলা হয়ে আসে, তখন দেহের উচ্চতা কিছুটা কমে যায়। এছাড়া মেরুদণ্ডের হাড়গুলোর সংযোগস্থলে থাকা ‘কুশন’ বা তরল স্তর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্থিতিস্থাপকতা হারাতে পারে। ফলে হাড়গুলো একে অপরের কাছাকাছি চলে আসে এবং উচ্চতা কমে যায়। কখনও কখনও হাড়ের সূক্ষ্ম ভাঙনের কারণেও মেরুদণ্ড নুয়ে পড়তে পারে, যা ব্যথাহীন হলেও দেহের উচ্চতা কমিয়ে দেয়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময়কার হিসাবটা আলাদা।

পেশি ও পায়ের গঠনও উচ্চতা কমার পেছনে ভূমিকা রাখে। বয়স বাড়লে কাঁধ ও পিঠের পেশি দুর্বল হয়ে পড়ে, যা দীর্ঘদিনের ভুল দেহভঙ্গির কারণে একজন ব্যক্তিকে কুঁজো করে তুলতে পারে। আবার পায়ের লিগামেন্ট বা টেন্ডন দুর্বল হলে পায়ের পাতার স্বাভাবিক খিলান নষ্ট হয়ে যায়, যাকে ‘ফ্ল্যাট ফুট’ বলা হয়। এতেও উচ্চতা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া মেরুদণ্ডের কোনো হাড় ক্ষয়ে গিয়ে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মের সময় সামান্য চাপে ভেঙে যেতে পারে। অনেক ক্ষেত্রে এমন ভাঙার জন্য কোনো ব্যথাও হয় না।

ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খানের মতে, ৪০ বছর বয়সের আশপাশে হাড়ের ক্ষয় শুরু হতে পারে, কিন্তু এ বয়সেই উচ্চতা কমে যাওয়া স্বাভাবিক নয়। যদি কারও উচ্চতা অন্তত ২ সেন্টিমিটার কমে যায় কিংবা উচ্চতা না কমলেও পিঠে তীব্র ব্যথা, পিঠ বাঁকা হয়ে যাওয়া বা নড়াচড়ায় অসুবিধার মতো লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পায়ের পাতার বক্রতা নষ্ট হওয়াকেও অবহেলা করা উচিত নয়। প্ল্যাঙ্ক কিংবা সুপারম্যান ব্যায়ামও ভালো। নিতান্তই অন্য ব্যায়াম করতে না পারলে দ্রুত হাঁটুন।

বয়সজনিত হাড়ের ক্ষয় রোধে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অপরিহার্য। বয়সজনিত ক্ষয় শুরুর আগে থেকেই সুস্থতার চর্চা করুন।

প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন মোটামুটি ১ হাজার গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন।

তবে ৫১ বছর বয়স থেকে নারীদের এবং ৭১ বছর বয়স থেকে পুরুষদের জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বেড়ে ১২০০ গ্রামে দাঁড়ায়। ক্যালসিয়ামের অভাব পূরণে দুধ, দই, পনির, ছোট মাছ, আখরোট ও রাজমার মতো খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা জরুরি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এড়িয়ে চলাই শ্রেয়, কারণ এটি শরীরের ক্ষতি করতে পারে। অকারণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেবন করবেন না।

ক্যালসিয়াম শোষণের জন্য শরীরে ভিটামিন ডি থাকা একান্ত প্রয়োজন। প্রতিদিন অন্তত ২০ মিনিট শরীরে রোদ লাগালে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি সংশ্লেষণ সম্ভব। হাড়ের সুস্থতায় নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। দৌড়, জগিং, দড়িলাফ, সাইকেল চালানো বা দ্রুত হাঁটার অভ্যাস উচ্চতা ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এছাড়া সপ্তাহে অন্তত দুদিন ভারোত্তোলন বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহারের মাধ্যমে পেশির শক্তি বাড়াতে হবে। শরীরে ভিটামিন ডি সংশ্লেষণের জন্য রোজ অন্তত ২০ মিনিট দেহের অনেকটা অংশে রোদ লাগান। ভিটামিন ডি-র ঘাটতি হলে ক্যালসিয়াম দেহে ভালোভাবে শোষিত হয় না।

সবশেষে, দৈনন্দিন জীবনে সোজা হয়ে বসা ও হাঁটার অভ্যাস গড়ে তুলুন। সঠিক দেহভঙ্গি মেনে চলার পাশাপাশি আরামদায়ক এবং পায়ের স্বাভাবিক খিলান বজায় রাখে এমন জুতা পরা উচিত। হাড়ের সুরক্ষায় বয়সের ছাপ পড়ার আগেই সচেতনতা ও নিয়মিত ব্যায়ামই আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে পারে। ত্বকে বয়সের ছাপ পড়লে আপনি টের পাবেন সহজেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page