ক্রীড়া সালিশি আদালতে আপিল করে বড় জয় পেল সেনেগাল। ফলে জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালের বিতর্কিত ফলাফল বাতিল হয়েছে এবং শিরোপা পুনরুদ্ধার করেছে সেনেগাল। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আদালত জানিয়েছে, আফ্রিকান ফুটবল কনফেডারেশন ও মরক্কো ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সেনেগালের করা আপিল সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। এই রায়ের ফলে অতিরিক্ত সময়ের পর পাওয়া সেনেগালের ১-০ গোলের জয়ই বহাল থাকল এবং ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো দলটি মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। এর ফলে অতিরিক্ত সময়ের পর ফাইনালে সেনেগালের পাওয়া ১-০ গোলের মূল জয় বহাল থাকছে।
ফাইনালের ফলাফল নিয়ে দীর্ঘ নাটকীয়তা শুরু হয়েছিল গত মার্চ মাসে। জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ফাইনালের শেষ সময়ে পেনাল্টি নিয়ে বিতর্কের জেরে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় প্রতিবাদস্বরূপ মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার প্রেক্ষিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল কমিটি প্রতিযোগিতার ৮২ ও ৮৪ নম্বর ধারা অনুযায়ী মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে তাদের হাতে শিরোপা তুলে দিয়েছিল। ওই ধারা অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের নিয়ম রয়েছে। ওই ঘটনার পর ফাইনালের ফল নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই দুই ধারায় বলা হয়েছে, কোনো দল রেফারির অনুমতি ছাড়া ম্যাচ শেষ হওয়ার আগে খেলতে অস্বীকৃতি জানালে কিংবা মাঠ ছেড়ে চলে গেলে তাদের পরাজিত ঘোষণা করে চলমান প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।
যদিও সেনেগালের খেলোয়াড়রা পরে মাঠে ফিরে এলে খেলাটি শেষ করা হয়েছিল।
তিন সদস্যের বিশেষ প্যানেল তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, যখন রেফারি ম্যাচটি পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন খেলা চালিয়ে যাওয়ার সব শর্ত পূরণ হয়েছিল। ফলে ওই পরিস্থিতিতে ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশি আদালতের মহাপরিচালক ম্যাথিউ রিব এই রায় প্রসঙ্গে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। কারণ, মহাদেশীয় কোনো ফুটবল প্রতিযোগিতার ফাইনালের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এই প্রথম আদালতকে রায় প্রদান করতে হলো।
সূত্র: দৈনিক আমাদের সময়





মন্তব্য