মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন কাপ ফুটবল-২০২৬’ (সিজন-১)-এর মেগা ফাইনাল খেলা।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জিয়াকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড় নাউডুবি ফুটবল একাদশ ও মধ্য কাইচাইল একাদশ দল।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান (টিটু)। তিনি জিয়াকুলীর সাবেক ফুটবলার এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদপ্রার্থী । এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুদ্দুস মোল্লা, রেজাউল মোল্লা সহ কাইচাইল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।‘খেলাধুলায় জাগুক ঐক্য, গড়ুক উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে আরআর স্পোর্টস-জিয়াকুলীর আয়োজনে এবং জিয়াকুলী স্পোর্টস ইউনিটি ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে, যুব সমাজকে মাদকের হাত থেকে দুরে রাখতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।টুর্নামেন্টটির আয়োজন করেছে আরআর স্পোর্টস-জিয়াকুলী। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রুবেল মোহাম্মদ।ফুটবল খেলায় বড় নাউডুবী একাদশকে ১-০ গোলে হারিয়ে কাইচাইল একাদশ বিজয়ী হয়।ক্রীড়া কতৃপক্ষের থেকে বিজয়ী দল কে একটি ফ্রীজ পুরস্কার তুলে দেন।





মন্তব্য