২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে দেখা দিল মতভেদ রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিধ্বস্ত পিএসভি আইন্দহোভেন মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি পোশাক শ্রমিক মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সেঞ্চুরিয়নে চাপে বাংলাদেশ, লিড বাড়াল দক্ষিণ আফ্রিকা
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন

  

জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘দ্য গ্লোরি’-তে অভিনয়ের সুবাদে পরিচয় ও প্রেমে জড়িয়েছিলেন অভিনেত্রী লিম জি–ইয়ন এবং অভিনেতা লি দো–হিউন। দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস সম্পর্কের পর এই তারকা জুটি বিচ্ছেদের পথে হেঁটেছেন। আজ মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও তাঁরা ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।

এই জুটির সম্পর্কের শুরুটা হয়েছিল নেটফ্লিক্সের সেই আলোচিত সিরিজ ‘দ্য গ্লোরি’-তে কাজ করতে গিয়ে। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙল।

২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা ভক্তদের জানান। সম্পর্কের কথা প্রকাশ্যে আসার অল্প কিছুদিনের মধ্যেই লি দো–হিউন তার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। সামরিক জীবনের কঠিন সময়েও লিম জি–ইয়ন পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। এই সময় তাঁদের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে ভক্তদের বেশ কৌতূহল ছিল। এমনকি চলতি বছরের জুলাই মাসেও এই জুটিকে একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল, যা তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’। লি দো–হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা।

অভিনেত্রী লিম জি–ইয়ন ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে নেতিবাচক চরিত্রে পার্ক ইয়োন–জিন চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর তিনি ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’-এর মতো সিরিজে কাজ করেছেন।

অন্যদিকে অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজ দিয়ে অভিনয়ে পা রাখা এই অভিনেতা ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। ‘দ্য গ্লোরি’ সিরিজে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেওয়া এই অভিনেতা ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে পুনরায় অভিনয়ে ফিরেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page