১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি;

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘ হারায়ে খুঁজি ‘। স্থানীয় অনলাইন ভিত্তিন জনপ্রিয় চ্যালেন “বাইটসুনাম২৪” আয়োজিত সুর সঙ্গিত আর ভালোবাসার আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে সুনামগঞ্জের বরেণ্য ও জনপ্রিয় সংগীত একের পর এক মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে বাইট সুনাম২৪ এই অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা সাতটায় শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে প্রাণবন্ত এই আয়োজন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নরেন ভট্টাচার্য্য।
সুনামগঞ্জের বরেণ্য ও জনপ্রিয় শিল্পী মোঃ শেরগুল আহমেদ, শামীম সারোয়ার, নিখিল চন্দ্র পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদার কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের নাম ” হারায়ে খুঁজি “। সংগীত আর সুরের মূর্ছনার পাশাপাশি ছিল শহীদুল কবির চৌধুরীর কন্ঠে কবিতার আবেগ একেই সাথে নৃত্তম নৃত্যালয়ের নান্দনিক পরিবেশনা। সংগীত পরিবেশনায় যন্ত্রে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মন ও অনুপম প্রতীক।বাইটসুনাম২৪এর প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য জানান, “সুনামগঞ্জের মানুষ সংস্কৃতি প্রিয় মানুষ। দীর্ঘদিন সুনামগঞ্জে এককভাবে আধুনিক বাংলা গানের আয়োজন হয়নি, এমন আক্ষেপ ছিল সুনামগঞ্জের গুণীজনদের মধ্যে। তাঁদের এই আক্ষেপ কে গুরুত্ব দিয়ে আমরা আয়োজন করেছি “হারায়ে খুঁজি” । সুনামগঞ্জের মানুষজন উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন ।বাইটসুনাম২৪ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি জেলা শিল্পকলা একাডেমিকে অনুষ্ঠানে সহোযোগিতা করায় ধন্যবাদ জানান।এই ধরণের আয়োজন আমরা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংগীত শিল্পী শেরগুল আহমেদ বলেন, প্রায় ২৫ বছর আগে “হারায়ে খুঁজি” শিরোনামে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান হতো।অনুষ্ঠানে সুনামগঞ্জের জনপ্রিয় সব শিল্পীরা গান পরিবেশন করতেন সেটিই পুনঃ সূচনা করলো বাইটসুনাম২৪। আমরা চেষ্টা করবো এই আয়োজন যেন চলমান থাকে। এ সময় তিনি জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ মহিবুল ইসলাম চৌধুরী, কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,বিএনপি নেতা নাদির আহমেদ, লেখক সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন, বাউল তসকীর আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, সাংবাদিক রনক বখ্ত, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলন কর্মী মুজাহিদুল ইসলাম মজনু, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য,প্রাথমিক সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা হারুনর রশীদ, বাদল তালুকদার, বুলচান্দ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল আবেদিন, প্রভাষক রজতকান্তি রায়,সহকারী শিক্ষক রুহুল আমিন, নারী নেত্রী কলি তালুকদার আরতি, শিক্ষা প্রকৌশল সুনামগঞ্জের হিসাব সহকারী তমাল তালুকদার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে এম আজাদ, জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ নারায়ন তালুকদার, শিপন চন্দ্র পাল, কবি ও কলামিস্ট এস ডি সুব্রত, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমান সহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি অনুষ্ঠান টিকে আরো প্রাণবন্ত করেছে। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার

You cannot copy content of this page