১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার

চকরিয়ায় বিভিন্ন হোটেল, ফল বিতান ও কাঁচা বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার। এসময় হোটেলসহ ৬টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে–নিউ মিষ্টি রাজ ও ফল বিতানকে ৬ হাজার টাকা, জাকরিয়া ফল বিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩ হাজার টাকা,মিজান ফল বিতানকে ৩ হাজার টাকা, নিউ রাজ ভবন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না ও বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা, মুডি বিতান মুদি দোকানকে ৫ হাজার টাকা ও আল কাদের স্টোর পাইকারী মুদির দোকানকে শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনুমোদন বিহীন নিম্ন মানের শিশু খাদ্য প্যাকেটজাত করে বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক হায়দার আলী, চকরিয়া থানা পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page