১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে একজন শীর্ষ সন্ত্রাসী, সাতজন মাদকসেবী, চারজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আশিকুল ইসলাম প্রকাশ আশিক (৩২)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।অভিযানে গ্রেপ্তার সাত মাদকসেবী হলেন—পীর মোহাম্মদ (৪৬), আরিফ (৩০), মো. ইসমাইল (২৫), খালিদ করিম প্রকাশ রাহি (২২), মাসুদ হাসান প্রকাশ সুরুজ (২৫), মো. আব্দুল হালিম (৩৩) ও মো. কাউছার (২২)। তাদের মধ্যে কাউছার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ এলাকার বাসিন্দা।এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাওহিদ ইসলাম তাসিফ (২৩) এবং ধর্তব্য অপরাধে অভিযুক্ত হিসেবে জিলানুর রশিদ অন্তু (৩১), মো. আমির (২০), মো. জুবাইর (২০) ও আলাউদ্দিনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page