১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। পাশাপাশি কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে আরও একটি হাসপাতাল। এতে উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, আড়াইহাজারে নিবন্ধিত ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। অন্যদিকে, তালিকার বাইরে থাকা একটি হাসপাতালের অনুমোদনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে পরিচালিত ১৩টি প্রতিষ্ঠান হলো—আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার, মা ও শিশু হসপিটাল, হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল, জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব, এ টু জেড ডিজিটাল হাসপাতাল, সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফয়সাল হসপিটাল, নুরজাহান হাসপাতাল, পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক, কনফিডেন্ট মেডিকেল সেন্টার, প্রবাসী হাসপাতাল, ফিয়ার্স আই হাসপাতাল এবং পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।এ ছাড়া উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকায় নেই। প্রতিষ্ঠানটির লাইসেন্স বা অনুমোদনের তথ্যও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এই হাসপাতালকে ঘিরে সম্প্রতি চিকিৎসায় অবহেলার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের দাবি, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরে তিন লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করে ধামাচাপা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, গত ২৬ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা ব্লাড ব্যাংক পরিচালনা করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের খোঁজখবর রাখা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সরকারি বিধিবিধান অনুসরণ এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে পরিচালিত হতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশ দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আইনবহির্ভূতভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না।স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করা না গেলে অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর কারণে সাধারণ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার।

You cannot copy content of this page