২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত   পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব। দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ২,৮৫৭ টাকা বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন
আন্তর্জাতিক:
১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি
     
             

১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স

  

নিজস্ব বহর আধুনিকায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার কেনার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

বিশ্বজুড়ে এভিয়েশন খাতের প্রতিষ্ঠানগুলোর জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের দিকে ঝুঁকে পড়ার প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের (এমএজি) প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থাটির মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি)-এর প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর এ তথ্য নিশ্চিত করেন।

চুক্তির আওতায় ৭৮৭-১০ মডেলের ১০টি উড়োজাহাজ কেনা হবে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও ছয়টি উড়োজাহাজ কেনার সুযোগ (অপশন) রাখা হয়েছে বলে জানান নাসারুদ্দিন। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ বিশ্লেষণের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলটিকেই তারা সবচেয়ে মানানসই বলে বিবেচনা করছেন। এ সিদ্ধান্তকে তিনি প্রতিষ্ঠানের বহর উন্নয়নের ক্ষেত্রে এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। নাসারুদ্দিন বলেন, ‘বিস্তারিত মূল্যায়নের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’।

এমএজি প্রেসিডেন্ট সরাসরি চুক্তির প্রকৃত আর্থিক অংক প্রকাশ না করলেও জানিয়েছেন, সব মিলিয়ে ১৬টি উড়োজাহাজ ও ইঞ্জিনের তালিকামূল্য ছিল প্রায় ৯৩০ কোটি মার্কিন ডলার, তবে এর সঙ্গে মূল্যছাড়ের বিষয়টি যুক্ত রয়েছে। ৭৮৭-১০ মডেলের প্রতিটি উড়োজাহাজে প্রায় ৩৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই মডেলটি বাজারে সরাসরি এয়ারবাসের এ৩৫০-৯০০ এবং এ৩৩০-৯০০নিও মডেলের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।

আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে নিয়মিত বহর শক্তিশালীকরণে বিনিয়োগ করছে এমএজি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে গত বছরের মার্চ মাসে প্রতিষ্ঠানটি ৩০টি বোয়িং ৭৩৭-৮ এবং ৭৩৭-১০ মডেলের উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page