কানাডায় কর্মরত বিদেশি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য স্থায়ীভাবে বসবাসের এক নতুন সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। এই উদ্যোগের আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ মানুষ স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাবেন। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। মূলত ২০২৬ সালের বাজেট পেশের সময় ঘোষণা করা সাময়িক অভিবাসন নীতির অংশ হিসেবেই সরকার এই বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ নভেম্বর অভিবাসন বিষয়ক পোর্টাল ইমিগ্রেশন ডট সিএ-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ। তবে শুধু কানাডায় চাকরি করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের যোগ্য হবেন না।
নতুন এই সিদ্ধান্তের অধীনে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন কোটা দেওয়া হবে।
এর মাধ্যমে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি বা পিএনপি-র পরিধি আরও বিস্তৃত হচ্ছে।
সরকারের মূল লক্ষ্য হলো, বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং দেশটির শ্রমবাজারে অবদান রাখছেন, এমন দক্ষ কর্মীরা যেন দীর্ঘমেয়াদে দেশটিতে থাকতে পারেন। সংশ্লিষ্ট প্রদেশগুলো তাদের নিজস্ব শ্রমবাজারের বাস্তব প্রয়োজন বিশ্লেষণ করে এই অতিরিক্ত বরাদ্দের পরিমাণ নির্ধারণ করবে। তবে শর্ত অনুযায়ী, এই কোটা ব্যবহারের সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এই কর্মসূচির আওতায় আসার জন্য সুনির্দিষ্ট কোনো সাধারণ নিয়ম এখনো ঘোষণা করা হয়নি। কারণ কানাডার প্রতিটি প্রদেশের নিজস্ব আবেদন প্রক্রিয়া, বাছাই পদ্ধতি এবং মনোনয়ন শর্ত ভিন্ন। এছাড়া, স্থানীয় শ্রমবাজারে চাহিদা অনুযায়ী যারা কাজ করছেন এবং সংশ্লিষ্ট প্রাদেশিক কর্মসূচির শর্ত পূরণ করতে সক্ষম হবেন, তারাই মূলত এই সুযোগের বড় অংশীদার হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট অঞ্চলে কাজ করছেন, তাদের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার পথ আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখনো সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি দেশটির সরকার।
ইতিমধ্যেই যারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করে অপেক্ষায় আছেন, তাদের মধ্যেও অনেকে এই সুযোগের আওতায় আসতে পারেন। বিশেষ করে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মীর মতো কর্মসূচিতে যারা আগে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে এই অতিরিক্ত বরাদ্দ সহায়ক হতে পারে। তবে নতুন করে আবেদন বন্ধ থাকা কোনো প্রোগ্রাম এই বরাদ্দের মাধ্যমে আবার চালু হচ্ছে না; বরং আগের আবেদনকারীদের প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও আগ্রহপত্রের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, এই উদ্যোগটি দেশটির সামগ্রিক অভিবাসন পরিকল্পনারই অংশ। ২০২৭ থেকে ২০২৯ সালের অভিবাসন লক্ষ্যমাত্রা অনুযায়ী নিয়মিত পিএনপি কোটা ৯৫ হাজারে উন্নীত করা হয়েছে, যা আগে ৯২ হাজার ৫০০ ছিল। নতুন ঘোষণা করা অতিরিক্ত ১ লাখের কোটা এই নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে কার্যকর হবে।
সরকারের মতে, নতুন করে বিপুল সংখ্যক বিদেশি আনার পরিবর্তে বর্তমানে কানাডায় কর্মরতদের স্থায়ী সুযোগ দিলে নিয়োগকর্তারা অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবেন। এছাড়া, এটি আবাসন ও অবকাঠামোর ওপর চাপ কমাতে সাহায্য করবে। সার্বিকভাবে কানাডা সরকার ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের পথ প্রশস্ত করার যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে, তার একটি বড় অংশ হিসেবেই এই ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুযোগ দেওয়া হচ্ছে। কেন প্রদেশগুলোকে বেশি ক্ষমতা দিচ্ছে কানাডা। একই সঙ্গে বিদেশ থেকে নতুন করে সমসংখ্যক মানুষ আনার তুলনায় আবাসন ও অবকাঠামোর ওপর তাৎক্ষণিক চাপও কম পড়তে পারে।
এই বৃহত্তর পরিকল্পনার অন্যান্য খাতের মধ্যে হংকংয়ের স্থায়ী বসবাসের কর্মসূচিতে ৩২ হাজার, ইউক্রেনীয় পরিবার পুনর্মিলনে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের জন্য ৪৫ হাজার জনের কোটা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের নিজ নিজ প্রদেশের ঘোষিত ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: যুগান্তর





মন্তব্য