মাঠের পারফরম্যান্সে নিয়মিত আলোচনার কেন্দ্রে থাকলেও এবার আর্লিং হালান্ড শিরোনামে এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। নিজের পদবি ‘হালান্ড’-এর বাণিজ্যিক মালিকানা ও স্বত্ব নিয়ে দীর্ঘ সময় ধরে চলা আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলার। তাকে লড়াই করতে হয়েছিল ক্রোয়েশিয়ার একটি বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে, যারা আগে থেকেই এই নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করে রেখেছিল। মাঠে গোল করে আলোচনায় থাকেন আর্লিং হালান্ড। তাদের কাছে কোম্পানির নামের পেছনে দেওয়া যুক্তিটি বিশ্বাসযোগ্য মনে হয়নি।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, যখন ইউরোপীয় ইউনিয়নে নিজের নাম ব্যবহার করে বাণিজ্যিক পণ্য বাজারজাত করার উদ্যোগ নেন হালান্ড। তবে তখন তিনি জানতে পারেন, ক্রোয়েশিয়ার কোম্পানিটি আগেই এই নামটি নিজেদের নামে নিবন্ধন করিয়ে রেখেছে। এর ফলে স্পোর্টসওয়্যার, এনার্জি ড্রিংকস, পুষ্টিবর্ধক সাপ্লিমেন্ট, খেলনা, দই ও অ্যালকোহলজাত পানীয়সহ নানাবিধ পণ্য বাজারজাত করার ক্ষেত্রে বড় ধরনের আইনি বাধার মুখে পড়েন তিনি। ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিশ্চিত করতে গিয়ে ২০২৩ সালে অপ্রত্যাশিত সমস্যায় পড়েন হালান্ড।
এই জটিলতা নিরসনে আইনি পথ বেছে নেন হালান্ডের প্রতিনিধিরা। এ সময় বিদ্যুৎ কোম্পানিটির মালিক মিখাউ ভঁস দাবি করেছিলেন যে, ‘হালান্ড’ নামটি মূলত ইংরেজি ‘হাই অ্যাডভান্সড অ্যাক্টিভিটি ল্যান্ড’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ। তবে বিশেষজ্ঞমহলে তার এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্যতা পায়নি। উল্টো হালান্ডের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, ভঁস যখন ট্রেডমার্কটি করেছিলেন, তখনই পোল্যান্ডসহ ইউরোপের অনেক দেশে হালান্ড ফুটবলের পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তবে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা তার এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন।
আইনজীবীদের দাবি ছিল, শুধুমাত্র অসৎ উদ্দেশ্যেই হালান্ডের পদবি ব্যবহার করে ট্রেডমার্কটি নিবন্ধনের চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ শুনানি ও আইনি পর্যালোচনার পর আদালত হালান্ডের পক্ষের যুক্তিই গ্রহণ করেছেন। এই রায়ের ফলে বিতর্কিত ওই ট্রেডমার্কটি বাতিল হয়ে গেছে এবং নিজের নামে ব্র্যান্ডিংয়ের পূর্ণ অধিকার ফিরে পেয়েছেন হালান্ড। বিশ্ব ফুটবলে দিন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে তার ব্যক্তিগত ইমেজের বাণিজ্যিক মূল্যও আকাশচুম্বী হচ্ছে, যা সুরক্ষায় এখন আরও বেশি তৎপর হয়েছেন তার প্রতিনিধিরা। প্রিমিয়ার লিগে নিয়মিত গোলের উৎসব করার পাশাপাশি মাঠের বাইরেও নিজের ব্র্যান্ডকে শক্তিশালী করতে এই জয় বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তাই এসব সম্পদের ওপর নিজের অধিকার নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছেন তার প্রতিনিধিরা।
সূত্র: যুগান্তর





মন্তব্য