জিয়া (শিবপুর) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার ৯৮ নং কুমারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন বেগমের সভাপতিত্বে এবং আলোর দিশারি সামাজিক সংগঠনের সভাপতি এইচএমএস মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকির হোসেন মোল্লা, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদত আলী, কুমারাদী ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওবায়দুল হক ভূইয়া, কুমারাদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক দৌলত হোসেন, মোমেন ভূইয়া, অলিউল্লাহ, কুমারাদী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রতন খন্দকার, আলোর দিশারি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কারিম আহসান এবং বিশিষ্ট সমাজসেবক মাকসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে। প্রাথমিক শিক্ষার এই ভিত্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন অতিথিরা।বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





মন্তব্য