২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে। রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক পটিয়া আলজামিয়ার ৮৭তম সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদ। দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য ‎সাতকানিয়ায় জমি নিয়ে কোটি টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে বিএনপির ‘রাজনীতির অফার সেন্টার’ত্যাগীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন, হাইব্রিডদের দাপট।
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার মাছিমপুর,চিনাউড়া ও চাঁনপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে চার লাখ ১৪ হাজার ৪০০ শত টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।শনিবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর,সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চাঁনপুর এলাকায় বিওপির জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাংলাদেশী ও ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল আটক করেন।এ সময় চোরাকারবারীরা বিজিবি”র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় চার লাখ ১৪ হাজার ৪ শত টাকা।বিজিবি সূত্রে জানা যায়,সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সাথে ভারতের ৯০ কিলোঃ মিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এ সীমান্ত এলাকাগুলো ১৯টি বিওপির সদস্যরা যেকোন ধরনের ভারতীয় অনুপ্রবেশ,অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করতে সীমান্তে ড্রোন ক্যামেরা স্থাপন.অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নজরদারি জোরদার করা হয়েছে।এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদমাধ্যমকে জানান, বিজিবি”র সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন,আমাদের উপর অপৃত দায়িত্ব পালনে সীমান্তের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আমরা বিজিবি”র প্রতিটি সদস্য জেলার বিশাল সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর বলেও তার আত্মমনোবলের কথা তুলে ধরেন। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page