২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য ‎সাতকানিয়ায় জমি নিয়ে কোটি টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে বিএনপির ‘রাজনীতির অফার সেন্টার’ত্যাগীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন, হাইব্রিডদের দাপট। সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা: ছায়াতলে কী লুকিয়ে? ‎তিন বছরেও পূর্ণতা পায়নি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক;ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা ‎ কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি ফরিদ সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-উদ্বোধনে শাহজাহান চৌধুরী এমপি আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর আহ্বান
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২৬-২০২৭ আখ মাড়াই (৬৯তম) মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেজ আলী মামুন,জামালপুর-২ আসনের সংসদ সদস্য জনাব সুলতান মাহমুদ বাবু,মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ শতাংশ চিনি আহরণের হার নিশ্চিত করার মাধ্যমে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে ৮৬ দিন মিলের আখ মাড়াই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।আরও জানানো হয়, গত মৌসুমে ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। ওই মৌসুমে চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।এবারের মৌসুমে আখচাষিদের স্বার্থ বিবেচনায় সরকার প্রতি কুইন্টাল আখের মূল্য ২৬ টাকা বাড়িয়ে ৬২৫ টাকার পরিবর্তে ৬৫১ টাকা নির্ধারণ করেছে। আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আখের প্রাপ্তি বৃদ্ধি, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বাড়িয়ে মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই এবারের মৌসুমের অন্যতম লক্ষ্য।উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৯-১৯৬০ সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে মিলটি।মিলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. ফেরদৌস আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য
‎সাতকানিয়ায় জমি নিয়ে কোটি টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ
কোম্পানীগঞ্জে বিএনপির ‘রাজনীতির অফার সেন্টার’ত্যাগীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন, হাইব্রিডদের দাপট।
সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত
পটুয়াখালীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা: ছায়াতলে কী লুকিয়ে?
‎তিন বছরেও পূর্ণতা পায়নি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক;ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা ‎
কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি ফরিদ

You cannot copy content of this page