মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২৬-২০২৭ আখ মাড়াই (৬৯তম) মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেজ আলী মামুন,জামালপুর-২ আসনের সংসদ সদস্য জনাব সুলতান মাহমুদ বাবু,মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ শতাংশ চিনি আহরণের হার নিশ্চিত করার মাধ্যমে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে ৮৬ দিন মিলের আখ মাড়াই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।আরও জানানো হয়, গত মৌসুমে ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। ওই মৌসুমে চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।এবারের মৌসুমে আখচাষিদের স্বার্থ বিবেচনায় সরকার প্রতি কুইন্টাল আখের মূল্য ২৬ টাকা বাড়িয়ে ৬২৫ টাকার পরিবর্তে ৬৫১ টাকা নির্ধারণ করেছে। আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আখের প্রাপ্তি বৃদ্ধি, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বাড়িয়ে মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই এবারের মৌসুমের অন্যতম লক্ষ্য।উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৯-১৯৬০ সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে মিলটি।মিলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. ফেরদৌস আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।