৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতকানিয়ায় নেজাম ছালেক হত্যাসহ ১৩ মামলার আসামি মাহমুদুল গ্রেফতার জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহন করেন।জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ,দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান,শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান,ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সুহেল মিয়া প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন, পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষজন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার এই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তখনই মনে হয় স্বাধীনতা ৫৫ বছরে এসে আবারো কি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারা সম্প্রতি ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে যারা এই মানিক পশরীর জানাযা ও দাফন কাজে বাধা দিয়েছে এবং অসম্মান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার প্রধানের নিকট দাবি জানান ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page