৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে স্থান পাওয়া সাহাপুর ইউনিয়নের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমপাড়া হাইস্কুল রোডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সোমপাড়া হাই স্কুল রোড এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।সাহাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলে আজম আরজুর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন ইয়াসিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওমর ফারুক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, ১ নং সাহাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মাকসুদুর রহমান খন্দকার এবং সাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে আজিম, ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি শাকিল গাজী,১ নং ওয়ার্ড যুবদল সভাপতি এসকে কাইয়ুম স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির ৪ নং যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হক জাবেদ, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান ইমন, যুগ্ম আহ্বায়ক কাউছার হামিদ মারুফ এবং সদস্য জাবেদ হোসেনকে।বক্তারা বলেন, ছাত্রদল হচ্ছে আগামী দিনের নেতৃত্ব তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। নবনির্বাচিত নেতাদের ওপর সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। ব্যক্তিগত বলয় কিংবা বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদলকে এগিয়ে নিতে হবে।তারা আরও বলেন, সাহাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং এলাকার তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। নবনির্বাচিত নেতারা নিজেদের যোগ্যতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।উল্লেখ্য, চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সাহাপুর ইউনিয়ন থেকে মোট ১১ জন স্থান পেয়েছেন। তাদের এ অর্জনে ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বক্তারা নবনির্বাচিত নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাহাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১
পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার।
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক
দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া
উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

You cannot copy content of this page