আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে স্থান পাওয়া সাহাপুর ইউনিয়নের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমপাড়া হাইস্কুল রোডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সোমপাড়া হাই স্কুল রোড এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।সাহাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলে আজম আরজুর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন ইয়াসিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওমর ফারুক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, ১ নং সাহাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মাকসুদুর রহমান খন্দকার এবং সাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে আজিম, ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি শাকিল গাজী,১ নং ওয়ার্ড যুবদল সভাপতি এসকে কাইয়ুম স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির ৪ নং যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল হক জাবেদ, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান ইমন, যুগ্ম আহ্বায়ক কাউছার হামিদ মারুফ এবং সদস্য জাবেদ হোসেনকে।বক্তারা বলেন, ছাত্রদল হচ্ছে আগামী দিনের নেতৃত্ব তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। নবনির্বাচিত নেতাদের ওপর সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। ব্যক্তিগত বলয় কিংবা বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদলকে এগিয়ে নিতে হবে।তারা আরও বলেন, সাহাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং এলাকার তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। নবনির্বাচিত নেতারা নিজেদের যোগ্যতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।উল্লেখ্য, চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সাহাপুর ইউনিয়ন থেকে মোট ১১ জন স্থান পেয়েছেন। তাদের এ অর্জনে ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বক্তারা নবনির্বাচিত নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাহাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।