৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১ পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

পুণ্যভূমি পীর খানজাহান আলী (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাগেরহাটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ঢালাই ব্রিজসংলগ্ন জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।এ সময় আগমন উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব বণ্টন, নেতাকর্মীদের উপস্থিতি, যাতায়াত ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করা হয়।সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা থেকে তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়
দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির
সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো
গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১
পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

You cannot copy content of this page