৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১ পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. লোকমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে থানা-পুলিশ।২ নভেম্বর রাত ৮টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়ার ছড়ার পাশে বাঁশতলা এলাকায় এ অভিযান চালানো হয়।মহেশখালী থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের তত্ত্বাবধানে পিএসআই মোহাম্মদ ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাঁশতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে একজনকে হত্যার উদ্দেশ্যে অবস্থান করছেন।পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পাহাড়ের দিকে পালিয়ে গেলেও পুলিশ মো. লোকমানকে আটক করেন।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে আসার সময় তাঁর সঙ্গীয় ও পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে তাঁর পরিহিত লুঙ্গির বাম কোমরের ভাঁজ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও লাল রঙের এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। পরে রাত ৭টা ৩০ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়।গ্রেপ্তার মো. লোকমান (৩২) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।থানা-পুলিশের রেকর্ড ও সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকমানের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারাসহ মোট ১১টি মামলায় এজাহারভুক্ত আসামি বা অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা

You cannot copy content of this page