সরওয়ার কামাল কক্সবাজার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির সদস্যরা নির্বাচিত হওয়ার পর ইউনিটের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং ইউনিটের সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ৩ নভেম্বর শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক ও কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মিসেস নাসরিন আক্তার।শুভেচ্ছা বিনিময়কালে ইউনিটের চেয়ারম্যান ও সেক্রেটারি নবগঠিত যুব কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, দায়িত্বশীলতা ও অবদান আরও সমৃদ্ধ হবে।





মন্তব্য