আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা দ্রুত ও কার্যকরভাবে কার্যকরে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার অক্টোবর (২০২৬) মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন, সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর এসআই(নি:) /মোঃ জহিরুল ইসলাম।
দায়িত্ব পালনে অনন্য পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার পরিচয় দেওয়ায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশ লাইনস কনফারেন্স হলে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জহিরুল ইসলাম সাতকানিয়া থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছেন। বিশেষ করে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করার ক্ষেত্রে তিনি বিচক্ষণতা ও তৎপরতার পরিচয় দেন। পলাতক আসামিদের গ্রেফতারে তার এই ধারাবাহিক সাফল্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন,এসআই জহির আমিন তার পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান। আদালতের পরোয়ানা তামিল ও অপরাধ দমনে তার এই স্বীকৃতি পুরো সাতকানিয়া থানা পুলিশের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। মাঠপর্যায়ে এমন সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন অন্যদেরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মূল্যায়ন এসআই জহির আমিনের মতো নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তাদের কর্মক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হতে এবং জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে বিশেষ অনুপ্রেরণা জোগাবে।