নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা ও মঞ্জুর কাদের মন্টু, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, শফিকুল, আজাদ, মোশাররফ হাসান, রফিকুল ইসলাম, বাদশা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসান আলী আকন্দসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





মন্তব্য