২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার পটিয়ায় কমিটিতে ছাত্র লীগ কর্মীর নাম থাকায় বিএনপির পেশাজীবি দল হতে পদত্যাগ। নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ বান্দরবানে ১১ সদস্যের ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস বাসু দাশ ও কোষাধ্যক্ষ সুফল চাকমা
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামালীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন রায় নামে এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।শুক্রবার ভোরে রংপুর টু জলঢাকা সড়কের বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা কামালের স্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সুজন রায় একই  ইউনিয়নের বড়ভিটা কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে। এলাকাবাসী  সূত্রে জানা গেছে,নিহত সুজনসহ কয়েকজন যুবক মিলে রাতে পার্শ্ববর্তী গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজারে আয়োজিত একটি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেন।ভোরে খেলা শেষে তাঁরা একটি চার্জার ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন।এসময় কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সুজন ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এঘটনায় ভ্যানে থাকা আরও ৪জন আহত হন।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে প্রেরণ করেন।কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page