আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামালীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন রায় নামে এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।শুক্রবার ভোরে রংপুর টু জলঢাকা সড়কের বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা কামালের স্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সুজন রায় একই ইউনিয়নের বড়ভিটা কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত সুজনসহ কয়েকজন যুবক মিলে রাতে পার্শ্ববর্তী গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজারে আয়োজিত একটি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেন।ভোরে খেলা শেষে তাঁরা একটি চার্জার ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন।এসময় কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সুজন ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এঘটনায় ভ্যানে থাকা আরও ৪জন আহত হন।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে প্রেরণ করেন।কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।