২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার পটিয়ায় কমিটিতে ছাত্র লীগ কর্মীর নাম থাকায় বিএনপির পেশাজীবি দল হতে পদত্যাগ। নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ বান্দরবানে ১১ সদস্যের ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস বাসু দাশ ও কোষাধ্যক্ষ সুফল চাকমা সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে দেশজুড়ে কাজ করছে সরকার কর্তৃক নিবন্ধিত সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা, অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।যেখানে সাংবাদিক নির্যাতন, সেখানে প্রতিরোধ’ এই স্লোগানকে ধারণ করে গড়ে ওঠা সংগঠনটির মূল লক্ষ্য হলো, নির্যাতন ও হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো, তাঁদের আইনি সহায়তায় সহযোগিতা করা এবং অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা।সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি কিংবা পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করাও সংগঠনটির কার্যক্রমের অন্যতম অংশ।সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় ইউনিটে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ, দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে সাংবাদিকতা, মানবাধিকার ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত একাধিক ব্যক্তিত্ব কেন্দ্রীয় পরিষদে দায়িত্ব পালন করছেন।সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্নীতি বার্তার সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন। পরিচালক হিসেবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী আবির।এ ছাড়া কেন্দ্রীয় পরিষদে আরও অনেক অভিজ্ঞ সাংবাদিক ও সংগঠক যুক্ত রয়েছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, তাঁদের আইনি সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া এবং নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রাখা সময়ের দাবি।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। সংগঠনটির প্রত্যাশা, দেশের কোনো সাংবাদিক অন্যায়ভাবে নির্যাতন, হয়রানি কিংবা আইনি জটিলতার শিকার হলে তিনি যেন একা হয়ে না পড়েন। তাঁর অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশে থাকবে সংগঠনটি।সরকারি নিবন্ধন নম্বর ১৫৫১২/২০২৬-এর অধীনে নিবন্ধিত সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।সংগঠনটির প্রত্যয় সাংবাদিকদের ওপর অন্যায়-অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং সাংবাদিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের।
বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
পটিয়ায় কমিটিতে ছাত্র লীগ কর্মীর নাম থাকায় বিএনপির পেশাজীবি দল হতে পদত্যাগ।
নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১
বান্দরবানে ১১ সদস্যের ‘সাংবাদিক কল্যাণ ফোরাম’ গঠন সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস বাসু দাশ ও কোষাধ্যক্ষ সুফল চাকমা

You cannot copy content of this page