সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের মহেশখালীতে শীতার্ত ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) মহেশখালীর ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণ সেবাশ্রম আদিনাথ ঠাকুরতলা প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে অসহায় মানুষদের মাঝে কম্বল তুলে দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।শীতবস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “মহেশখালী-কুতুবদিয়ার সকল ধর্ম ও বর্ণের মানুষ আমার পরিবারের সদস্য। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, তা যেকোনো মূল্যে অটুট রাখতে হবে।অনুষ্ঠানে শ্রী কৃষ্ণ সেবাশ্রম ও আদিনাথ ঠাকুরতলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের শুরুতেই কম্বল পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা।





মন্তব্য