নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুল হক জীবন। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ ও সদস্য সচিব ইব্রাহিম রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।জহিরুল হক জীবন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সাইবার দলের ৩ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি তারেক জিয়া পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে যুবদল ও কৃষক দলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জহিরুল হক জীবন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। রংপুর বিভাগীয় কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে।নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রমে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।





মন্তব্য