১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক। আমার মনে নেই ক্ষত”” অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে গুরুত্বারোপ চট্টগ্রাম জেলা প্রশাসকের কিশোরগঞ্জে জাপা নেতা রশিদুল ইসলাম কতৃক জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর। বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের এ দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন। তিনি জানান, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬)।এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর ও সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এ মামলার আসামি।ব্যাংকটির সাবেক কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদেরও আসামি করা হয়েছে।দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনা ঘটে।২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক ৩১ আসামির মধ্যে দুজন মারা গেছেন। তাঁরা হলেন ইউসিবিএলের সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম। তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি ২৯ জনের সঙ্গে তদন্তে পাওয়া আরও সাতজনকে যুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক।
আমার মনে নেই ক্ষত””
অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা
সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে গুরুত্বারোপ চট্টগ্রাম জেলা প্রশাসকের

You cannot copy content of this page