১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে গুরুত্বারোপ চট্টগ্রাম জেলা প্রশাসকের কিশোরগঞ্জে জাপা নেতা রশিদুল ইসলাম কতৃক জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন   চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ রাজীবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা আটক। ​রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার চার মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে উপজেলার পশ্চিম বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তা ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়েই প্রতিনিয়ত চলাচল করছেন চার থেকে পাঁচ হাজার মানুষ। দীর্ঘ সময় পার হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পশ্চিম বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোর বাজার থেকে বড় পুকুর পাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে পরিণত হয়েছে। বন্যার প্রবল স্রোতে তলিয়ে যাওয়া সড়কের দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ পুরোপুরি ধ্বংস হলেও তা পুনর্নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বাধ্য হয়ে গ্রামবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করেছেন, যা এখন কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সম্বল। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও জরুরি রোগীরা।

স্থানীয় শিক্ষার্থী রুমানা আফরোজ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন,আমাদের প্রতিদিন এই বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। বৃষ্টি হলে সাঁকোটি পিচ্ছিল হয়ে যায়, তখন পার হতে খুব ভয় লাগে। আমরা একটি নিরাপদ রাস্তা ও স্থায়ী ব্রিজ চাই, যাতে নিরাপদে স্কুলে যেতে পারি।

বন্যায় শুধু সড়ক ও সেতুই ক্ষতিগ্রস্ত হয়নি, এই ১ নম্বর ওয়ার্ডের একটি কবরস্থান ধসে বন্যার পানিতে তিনটি লাশ পর্যন্ত ভেসে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হলেও এখন পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য কিংবা উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি সরেজমিনে পরিদর্শনে যাননি বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকার বাসিন্দা মুমিনুল হক বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর চার মাস পার হয়ে গেল। অথচ এমপি সাহেব বা উপজেলা প্রশাসনের কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। রোগী ও বৃদ্ধদের নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। অনেক পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। আমাদের দাবি, দ্রুত এই রাস্তা ও সেতু সংস্কার করা হোক।

পানি নেমে যাওয়ার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও শুকনো মৌসুমের প্রায় আড়াই মাস অতিবাহিত হতে চললেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।

যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান,বন্যা-পরবর্তী সময়ে উপজেলার ক্ষতিগ্রস্ত সব রাস্তার তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিম বাজালিয়ার এই ভাঙা অংশ সংস্কারের অনুমোদন মিলেছে। বর্তমানে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

সার্বিক বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ বলেন, প্রতিকূল ভয়াবহ বন্যার তাণ্ডবে উপজেলার অনেকগুলো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সব রাস্তা ও অবকাঠামো সংস্কার করা হবে।

প্রশাসনের উদাসীনতা কাটিয়ে টেকসই সড়ক ও সেতু পুনর্নির্মাণের মাধ্যমে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান সাতকানিয়ার পশ্চিম বাজালিয়া ইউনিয়নের সাধারণ মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে গুরুত্বারোপ চট্টগ্রাম জেলা প্রশাসকের
কিশোরগঞ্জে জাপা নেতা রশিদুল ইসলাম কতৃক জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  
চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ
রাজীবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা আটক।
​রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

You cannot copy content of this page