৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

সাতকানিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।।করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ সামছুদ্দীন, সাতকানিয়া উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আসিক বিন আজাদ, সাতকানিয়া পৌরসভার সাবেক আমীর শাহা আলম সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম বাবর,সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা বলেন,করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগই সমবায়ের মূল শক্তি। সমবায় সমিতিগুলোকে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালনা করা গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। এজন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত
পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত।

You cannot copy content of this page