৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়নের আহবায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাজে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মাদক ও চুরি বিরোধী আহবায়ক কমিটির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়।মাদক ও চুরি বিরোধী রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা এই তিনটি ইউনিয়ন কমিটির আহবায়ক ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রতিরোধমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ -৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুহেল মিয়া,সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মমিন মিয়া,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আতাউর রহমান সজীব,উপ পরিদর্শক মনিতা সিনহা,জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ,সুরমা ইউপি বিএনপির সভাপতি সাজুল মিয়া,বিএনপি নেতা আনোয়ার হোসেন,মাওলানা নুরুল ইসলাম,মোঃ তাহের মিয়া,মোঃ জাকির হোসেন,খুরশেদ আলম,আবু তাহের,বাহা উদ্দিন,ইসমাইল,ওসমান গণি প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাড়ের রঙ্গারচর,সুরমা ও জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিয়ন সীমান্ত এলাকা হওয়াতে এখানকার ও শহরের গুটিকয়েক গরু চোরাকারবারী,মাদক ব্যবসায়ী,সেবনকারী জুয়াখোর ও সুদখোর রয়েছেন তারা এই তিনটি ইউনিয়নের যুবসমাজকে এসব অপকর্মে লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন,এজন্য প্রতিটি পরিবারের অভিভাবক ও পিতামাতার খেয়াল রাখা প্রয়োজন আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কার সঙ্গে যাচ্ছে এবং কি করছে। নেৃতৃবন্দরা বলেন নিজের ঘর থেকে এসব অপকর্মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করেই এসব মদ,জুয়া,গরু চুরি,সুদের ব্যবসা বন্ধ করতেই এই তিন ইউনিয়নের যুবসমাজ মিলে মাদক ও চুবি বিরোধী আহবায়ক কমিটি গঠন করেই আজকে এই মঙ্গলকাটা বাজারে প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলকাটা একটি ঐহিত্যবাহি বাজার, এই বাজারে অনেক মাদক কারবারী, গরুচোর,সুদের কারবারী ও জুয়াখোর রয়েছেন তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। পাশাপাশি এই বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং পুরো বাজারটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। এই তিনটি ইউনিয়নে শতভাগ শিক্ষার হার থাকায় সরকারের বিভিন্ন দপ্তরে এই অঞ্চলের ছেলেমেয়েরা গুরুত্বপূর্ণ অবদান রাখলে এসব চোরাকারবারীরা সীমান্তের ওপাড় থেকে প্রকাশ্যে দিবালোকে মরণনাশক ভারতীয় অবৈধ মদ,ইয়াবা ফেনসিডিল নিয়ে আসছেন বলে সভায় াবিযোগ করা হয়। এলাকার গরীব পরিবার যারা রয়েছেন তারা পশুপালন করে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনের স্বঁপ্ন থাকলেও দিন দিন এলাকায় গরু চুরি, মাদকের রমরমা ব্যবসা,এক শ্রেণীর প্রভাবশালীরা রয়েছেন গরীব দেখে দেখে চড়াসুদে সুদের ব্যবসা করে তারা গরীবদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। কাজেই এবার আর অনৈক্য নয় সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপকর্মের বিরুদ্ধে হাতে বাশেঁর লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page