বাংলাদেশ সংবাদ প্রতিদিন মোবাইল অ্যাপস ডাউনলোড করতে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ প্রতিদিন
- আপডেটের সময় :
নভেম্বর ৬, ২০২৬
-
৯:৪৫
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- আমি তোমাকে পৃথিবীর বুকে
মন দিয়ে সত্যি ভালোবাসি
আমার কোন হিসাব ছিলো না
ছিলো না কোন শর্তের বাঁধন।
- আমি তোমার কাছে ভালো নই
তুমি আমাকে সবসময় বকা দাও
আমার কি ভালোবাসার মন নেই
কেন তুমি আমার সাথে এমন করো।
- তোমার অবহেলা সইতে পারছি না
মায়াভরা ভালোবাসা চেয়েছিলাম
তুমি সারাজীবন আমার পাশে থেকো
আমার হাতটি একবার শক্ত করে ধরো।
- যদি একদিন আমার কথা মনে পড়ে
অভিমান না রেখে শুধু এতটুকু ভেবো।
কেউ একজন সত্যি নিঃস্বার্থ ভাবে
হৃদয় ছুয়ে তোমাকে ভালোবেসেছিলো।
- যতদিন বাঁচব ততদিনে মনে রাখবো
তোমাকে ভালোবাসি ভালোবাসবো
তুমিও স্মৃতি গুলো ধারণ করে পথ চলিও
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও।
মন্তব্য