৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ

দেশের চলমান বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে অতীতের বিদ্যুৎ খাতের নানা সীমাবদ্ধতা ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংকটবিষয়ক লিফলেট বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।লিফলেটে বিদ্যুৎ খাতের বিগত দিনের পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে লোডশেডিংয়ের পটভূমি তুলে ধরা হয়েছে।লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় ব্যারিস্টার খোকন এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানির সংস্থান এবং অর্থের জোগানের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয়নি, ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হলেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ। একসময় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে।অথচ এই সক্ষমতার একটি বড় অংশ ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page