৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা: নিহত ২ আহত অন্তত ২৫ মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা: নিহত ২ আহত অন্তত ২৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভোররাতে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কম পক্ষে ২৫ জন যাত্রী।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাট সংলগ্ন মহাসড়কের নবনির্মিত রেললাইনের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার বিড়ির চং এলাকার বাসিন্দা সোহানা (৪৫) ও ইসরাফিল (৫৫)।

স্থানীয়দের বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে একটি মাদ্রাসা শিক্ষাসফর বা বিশেষ কর্মসূচির শিক্ষার্থীদের নিয়ে বাসটি গন্তব্যে যাচ্ছিল। বাসটি কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

এক প্রত্যক্ষদর্শীরা জানান,ভোররাতে কক্সবাজার মুখি ছিল চারদিকের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি দুর্ঘটনাকবলিত বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়েছে এবং ভেতরে থাকা যাত্রীরা বাঁ বাঁচাও বলে চিৎকার করছেন। আমরা দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের বের করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন,ভোররাতে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ বর্তমানে হাসপাতালগুলোতে অবস্থান নিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page