৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

শ্রীলঙ্কা জিতলে কতটুকু লাভ বাংলাদেশের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>>
লঙ্কান স্পিনের সামনে আত্মসমর্পণ করেছে ভারত।
আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত ভারতের। কিন্তু শ্রীলঙ্কা তাদের মাত্র ২১৩ রানে অলআউট করে দেওয়ায় ভারতের পরাজয়ে জমে উঠতে পারে কাগজ-কলমের হিসাব।এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।আজ ভারতকে হারাতে পারলে লঙ্কানদের ফাইনাল নিশ্চিত হবে না। কারণ বাকি ম্যাচের ফলাফলও বিবেচনায় নিতে হবে। কিন্তু আজ লঙ্কানদের জয় বাংলাদেশকে একটা সুযোগ তৈরি করে দেবে। সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকছে। ভারতের বিপক্ষে বাংলাদেশকে বিশাল ব্যবধানে জিততে হবে। আবার পাকিস্তানকে অবশ্যই লঙ্কানদের কাছে হারতে হবে। তাছাড়া রান রেটের বিষয়টিও তখন মাথায় রাখতে হবে।তবে আজ যদি ভারত জিতেই যায় তখন ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা। তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যতটুকু সম্ভাবনা আছে সেটা পুরোপুরি মিলিয়ে যাবে। এক্ষেত্রে বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ভারতের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। বৃহস্পতিবারের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে তখন এই দুই দলের মধ্যে শ্রেয়তর রানরেটের হিসাবে এগিয়ে থাকা দল ফাইনালে নাম লেখাবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা শ্রেয়তর অবস্থান আছে।টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা খারাপ ছিল না ভারতীয়দের। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল মিলে ৮০ রান যোগ করেছেন। ওপেনিং জুটি ভাঙতেই ছন্দপতন ঘটে বিরাটদের। লঙ্কান স্পিনারদের সামনে পুরোপুরি খেই হারায় ভারতের ইনিংস। গিলের পর মাত্র ৩ রানে আউট হয়েছেন কোহলি।এমন ম্যাচে সর্বোচ্চ ৫৩ রান বলতে অধিনায়ক রোহিত শর্মার। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন। তাতে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এই মাইলফলকে তিনি দ্বিতীয় দ্রুততম। লেগেছে ২৪১ ইনিংস। ২০৫ ইনিংসে শীর্ষে বিরাট কোহলি।৯১ রানে রোহিতের বিদায়ে তৃতীয় উইকেট পতন হলে ইনিংস মেরামতে আশার সঞ্চার করেছিলেন ইশান কিশান ও লোকেশ রাহুল।দলীয় ১৫৪ রানে রাহুল (৩৯) ও ১৭০ রানে ইশান (৩৩) আউট হতেই আবার ছন্দপতন ঘটে ইনিংসে। বাকিরা লঙ্কান স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ দিকে বৃষ্টি হানা দেওয়ার আগে ভারতের স্কোর ছিল ১৮৬ রানে ৯ উইকেট! তার পর খেলা শুরু হলে অক্ষর প্যাটেলের ব্যক্তিগত ২৬ রান স্কোরটাকে দুইশ ছাড়াতে অবদান রাখে।শেষ উইকেটে রাহুল-সিরাজ মিলে ২৭ রান যোগ করেছেন। ৪৯.১ ওভারে অক্ষর আউট হলে শেষ হয় ভারতের ইনিংস। তাতে ভারতীয় দল এবারই প্রথম স্পিনারদের কাছে সবকটি উইকেট হারিয়েছে। ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। ১৮ রানে ৪টি নেন অফস্পিনার চারিথ আসালাঙ্কা। ৪১ রানে একটি নিয়েছেন অফস্পিনার মাহিশ থিকশানা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page