১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান ১৮ দিনের ব্যবধানে প্রাণ গেল চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক। আমার মনে নেই ক্ষত”” অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-কে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মেধার বিকাশ ও প্রযুক্তির অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তির ঘাটতি পূরণে মেধাবী তরুণেরাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।” কৃষি উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন খাতের উন্নয়নে প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রকল্প বাস্তবায়নে সব ধরনের প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠেরব্য এই প্রতিযোগিতার জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরি করছে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী দল ‘টিম স্টারাপ্টর’। দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামের এই ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন।

দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এই ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণের তৈরি ড্রোনটি ১৫ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবে এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার ও জিপিএস সমন্বিত ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যে গিয়ে মিশন সম্পন্ন করে ফিরে আসতে পারবে।

ভবিষ্যতে দুর্গম এলাকায় চিকিৎসাসামগ্রী ও ত্রাণ সরবরাহসহ বহুমুখী ব্যবহারের লক্ষ্যে এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

১৮ দিনের ব্যবধানে প্রাণ গেল চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক।
আমার মনে নেই ক্ষত””
সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ

You cannot copy content of this page