১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার কুড়িগ্রাম জেলায় একযোগে চারটি ওসি রদবদল। আদালতে ওয়ারেন্টভুক্ত জমশেদের আকুতি! পা ধরে ক্ষমা প্রার্থনা, প্রতিশোধ ভুলে মানবিকতার পরিচয় দিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান কক্সবাজারে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার-৮ চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান ১৮ দিনের ব্যবধানে প্রাণ গেল চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩৭) এবং একই এলাকার খোরশেদুল আলমের ছেলে মো. আরাফাত (২৭)।

এসআরবি-১৫-এর বান্দরবান ক্যাম্পের সিপিসি-৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই দুই আসামিকে চিহ্নিত করার পর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সূত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page