৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পিছিয়ে পড়েও সমতায় সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>> প্রথম দুই ম্যাচ পরাজিত হওয়ার পরও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে চার টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে সফরকারী নিউজিল্যান্ড। গতরাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এতে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হলো। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে ও ৯৫ রানে জিতেছিলো ইংল্যান্ড। তৃতীয়টিতে ৭৪ রানে জয় পায় নিউজিল্যান্ড।প্রথম তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলো ইংল্যান্ড। সিরিজ হার এড়াতে চতুর্থ ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ ছিলো না নিউজিল্যান্ডের। নটিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনার জনি বেয়ারস্টো ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান পায় ইংল্যান্ড। এসময় ২৪ বলে ৪৮ রান করেন বেয়ারস্টো।সপ্তম ওভারে আরেক ওপেনার উইল জ্যাকসকে ১৬ রানে বিদায় করে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ৬৫ রানে ভাঙ্গেন স্পিনার ইশ সোধি। জ্যাকস ফেরার পর ২৬ বলে টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। স্পিনার মিচেল স্যান্টনারের শিকার হবার আগে ৪১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করেন বেয়ারস্টো।

১২তম ওভারে দলীয় ১০৫ রানে বেয়ারস্টো ফেরার পর ইংল্যান্ডের পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। তারপরও ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড। মালান-লিয়াম লিভিংস্টোন ২৬ রান করে করে এবং রেহান আহমেদ ১১ রান করেন। নিউজিল্যান্ডের স্যান্টনার ৩০ রানে ৩ উইকেট নেন।
জবাবে মারমুখী মেজাজে শুরু করেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ৬ বলে ১৬ রান তুলে দ্বিতীয় ওভারে পেসার লুক উডের শিকার হন অ্যালেন।
দ্বিতীয় উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়েছেন আরেক ওপেনার টিম সেইফার্ট। তাদের মারমুখী ব্যাটিংয়ে ৬ ওভারে ১ উইকেটে ৭৩ রান পায় নিউজিল্যান্ড।
সপ্তম ও নবম ওভারে দলীয় ৮৩ রানের মধ্যে মিচেল-সেইফার্ট ফিরলে চাপে পড়ে নিউজিল্যান্ড। ৬টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৪৮ রান করেন সেইফার্ট। ৭ বলে ১৪ রান করেন মিচেল।
৮ রানের ব্যবধানে তাদের বিদায়ের পর গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রকে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন মার্ক চাপম্যান। চতুর্থ উইকেটে ফিলিপসকে নিয়ে ৩৫ বলে ৫৮ এবং পঞ্চম উইকেটে রাচিন রবীন্দ্রর সাথে ২০ বলে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করে দলকে সিরিজ হারের মুখ থেকে রক্ষা করেন চাপম্যান।
ফিলিপস ২৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ রানে আউট হন। ৫টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন চাপম্যান। ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র। ম্যাচ সেরা হন স্যান্টনার। সিরিজ সেরা হন বেয়ারস্টো।আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্ডিফে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page