২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  

অস্ট্রেলিয়া সফরের তিনদিনের প্রস্তুতি ম্যাচে মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে সফরকারী দলের ব্যাটিং লাইনআপ শুরুতেই ধসে পড়ে। দলীয় ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়া দলকে টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি একাই প্রতিরোধ গড়ে তোলেন এবং শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে অপরাজিত ৬৯ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে ২৬৩ রানের সম্মানজনক অবস্থানে নিয়ে যান।

দলের এমন কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি হাঁকানোর পর নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, শুরুতে পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। তিনি মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছেন এবং স্বাগতিক বোলারদের ভালো জায়গায় বোলিং করার বিষয়টি স্বীকার করেছেন। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। তানজিদ হাসান শূন্য রানে আউট হন। এরপর সাদমান ইসলাম ৩১ ও মোমিনুল হক ১৬ রান করেন। শান্ত ৩৭ রান করলেও মুশফিকুর রহীম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। অমিত হাসান ১৫ ও সৌম্য সরকার ১৬ রান করে আউট হওয়ার পর মিরাজ হাল ধরেন। তাইজুল ইসলাম ১০ ও হাসান মাহমুদ ৪ রান করেন। মিরাজ ৭৫ বলে ৫০ রান পূর্ণ করার পর পরের ৫০ রান করেন মাত্র ৫৩ বলে। শেষ পর্যন্ত ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। সিএ একাদশের বোলার কোরি রচিওলি ৫৮ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন।

মিরাজ জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথমবার খেলার অভিজ্ঞতা তার জন্য কঠিন ছিল, তবে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন। প্রথম ইনিংস শেষে স্বাগতিকরা ১২ ওভার ব্যাট করে ২ উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে। তাসকিন আহমেদের বলে ক্যাম্পবেল কেলাওয়ে শূন্য রানে এবং হাসান মাহমুদের বলে স্যাম কনস্টাস এক রানে আউট হন। কার্টিস প্যাটারসন ২৬ ও জশ ফিলিপ ২২ রানে অপরাজিত আছেন। মিরাজ বলেন, শুরুতে রানের চিন্তা না করে উইকেটে টিকে থাকার চেষ্টা করেছেন, পরে সুযোগ বুঝে রান করা সহজ হয়েছে।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামী ১৩ই আগস্ট ডারউইনে প্রথম টেস্ট এবং ২২শে আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। মূল সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে নিজের লড়াকু সেঞ্চুরিকে আত্মবিশ্বাসের বড় উৎস হিসেবে দেখছেন মিরাজ। তিনি বলেন, সামনে টেস্ট ম্যাচ থাকায় এই ইনিংস তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে এবং এই মানসিকতা ধরে রাখতে পারলে তা দলের জন্য ইতিবাচক হবে।

স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে পড়ে সফরকারী বাংলাদেশ দল যখন ১০৫ রানে ৫টি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে, ঠিক তখন ৭ নম্বরে নেমে একক প্রতিরোধ গড়ে তোলেন মিরাজ।

দলের ব্যাটারদের ব্যর্থতার পরও শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে অপরাজিত ৬৯ রানের জুটি বাঁধেন।

এতে দলের প্রথম ইনিংস ২৬৩ রানের সম্মানজনক স্থানে পৌঁছে।

তবে ব্যাটিং ব্যর্থতার এই দিনে ম্যাচের প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’ কঠিন কন্ডিশনে মিরাজের দুর্দান্ত শতকে প্রথম দিনে বেশ স্বস্তিতে রয়েছে সফরকারী বাংলাদেশ দলের পুরো ক্রিকেট ডাগআউট।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে তানজিদ হাসান ০ রানে ফেরেন সাজঘরে।

শান্ত ৩৭ রান করলেও ব্যর্থ হন মুশফিকুর রহীম (০)।

তাইজুল ইসলাম ১০ রান ও হাসান মাহমুদ ৪ রান করলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছান তিনি।

টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ইনিংসের শুরুতেই চরম বিপর্যয়ে পড়েন তারা।

চেষ্টা করেছি কীভাবে উইকেটে মানিয়ে নেয়া যায়।

পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’ দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর মাটিতে মূল টেস্ট সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ১৩ই আগস্ট ডারউইনে শক্তিশালী স্বাগতিকদের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page